সরকারি আদেশের দিনেও অনুপস্থিত! পীরগঞ্জে পূজা মনিটরিংয়ের ৩ কর্মকর্তার বিরুদ্ধে শোকজের কঠোর নির্দেশ এমপি জাহিদের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সরকারি আদেশের দিনেও অনুপস্থিত! পীরগঞ্জে পূজা মনিটরিংয়ের ৩ কর্মকর্তার বিরুদ্ধে শোকজের কঠোর নির্দেশ এমপি জাহিদের..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
সরকারি আদেশের দিনেও অনুপস্থিত! পীরগঞ্জে পূজা মনিটরিংয়ের ৩ কর্মকর্তার বিরুদ্ধে শোকজের কঠোর নির্দেশ এমপি জাহিদের..
সরকারি আদেশের দিনেও অনুপস্থিত! পীরগঞ্জে পূজা মনিটরিংয়ের ৩ কর্মকর্তার বিরুদ্ধে শোকজের কঠোর নির্দেশ এমপি জাহিদের..
ছবি: সংগৃহীত
সরকারি আদেশের দিনেও অনুপস্থিত! পীরগঞ্জে পূজা মনিটরিংয়ের ৩ কর্মকর্তার বিরুদ্ধে শোকজের কঠোর নির্দেশ এমপি জাহিদের..

 সরকারি আদেশের দিনেও অনুপস্থিত! পীরগঞ্জে পূজা মনিটরিংয়ের ৩ কর্মকর্তার বিরুদ্ধে শোকজের কঠোর নির্দেশ এমপি জাহিদের 

মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভায় অনুপস্থিত থাকায় তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এতে জাতীয় সংসদ সদস্য ছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​অনুপস্থিত থাকা তিন কর্মকর্তা হলেন— সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন। তারা তিনজনই স্ব-স্ব ইউনিয়নের পূজা মনিটরিং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।
​সভা সূত্রে জানা যায়, সরকার শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিশেষ প্রশাসনিক আদেশে শনিবার সাপ্তাহিক ছুটির দিনটিকে কর্মদিবস হিসেবে ঘোষণা করে। ফলে এদিনের সমন্বয় সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। তবে দায়িত্বশীল পর্যায়ে থেকে সভায় অনুপস্থিত থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে স্থানীয় প্রশাসন।
​এ বিষয়ে ইউএনও গোলাম রব্বানী সরদার জানান, “পূজা উদযাপন নির্বিঘ্ন করতে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এ বিশেষ সভা আহ্বান করা হয়। কিন্তু ওই তিন কর্মকর্তা কোনো পূর্ব অবগতি ছাড়াই সভায় অনুপস্থিত ছিলেন। সরকারি এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত না থাকার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশনা এসেছে।”
​সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “দুর্গাপূজা উদযাপনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ধরনের অনুপস্থিতি অনাকাঙ্ক্ষিত। এটি মূলত প্রশাসনিক কাজে এক ধরণের অসহযোগিতার শামিল। এ কারণেই ইউএনওকে তাদের বিরুদ্ধে অবিলম্বে কারণ দর্শানোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।”
​উল্লেখ্য, চলতি বছর পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ১২২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নিরাপত্তা বিবেচনায় ৫০টি মণ্ডপকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ বা সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator