জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর..
জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর..
ছবি: সংগৃহীত
****

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

জয়পুরহাটে এবার ৩০৯ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদ্‌যাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এসআরবি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জয়পুরহাট পৌরসভার মাদারগঞ্জ দুর্গামন্দিরসহ জেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক। এ সময় তিনি মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক সাংবাদিকদের বলেন, এসআরবি সদস্যরা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় এসআরবি সর্বদা প্রস্তুত আছে।

এ সময় উপস্থিত ছিলেন এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের কোম্পানি অধিনায়ক সাইদ আনোয়ার রাহি, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নুরুল হুদা এবং মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির সভাপতি অমিত কুমার চৌধুরীসহ অন্যরা।

לא נמצאו הערות


News Card Generator