শ্যামনগরে ১৫১ কণ্ঠে গীতা পাঠ ও অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে ১৫১ কণ্ঠে গীতা পাঠ ও অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
শ্যামনগরে ১৫১ কণ্ঠে গীতা পাঠ ও অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ..
শ্যামনগরে ১৫১ কণ্ঠে গীতা পাঠ ও অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে ১৫১ কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শিশুদের পুরস্কার বিতরণ ও অর্ধশতাধিক নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে ১৫১ কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শিশুদের পুরস্কার বিতরণ ও অর্ধশতাধিক নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় শ্যামনগরের নকীপুর সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখা, শ্যামনগর উপজেলা শাখা ও ছাত্র পরিষদ শ্যামনগর শাখার যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসীম কুমার দে। শুরুতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে গীতা পাঠের উদ্বোধন করেন তিনি। পরে একযোগে ১৫১ জন অংশগ্রহণকারী পবিত্র গীতা পাঠ করেন। পাঠে অংশ নেওয়া শিশুদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি ৫০ জনের বেশি নারী ও পুরুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব মনোজিৎ কুমার মণ্ডল, মহারাজ প্রতাপাদিত্য স্মৃতি সংসদের আহ্বায়ক শিক্ষক জয়দেব বিশ্বাস, সাংবাদিক রঘুনাথ খাঁ, সুব্রত কুমার বৈদ্য, তাপস কুমার জোয়ারদার, প্রতিমা রানী হালদার ও রণজিৎ বর্মণসহ অন্যরা।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিজস্ব ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করে গড়ে তোলা জরুরি। শিশুদের ছোটবেলা থেকেই গীতা পাঠ ও এর অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে ধারণা দিতে হবে। গীতার মর্মবাণী অনুধাবন করতে পারলে তারা নৈতিকতা, মানবিকতা ও সৎপথে চলার শিক্ষা পাবে।


এ ছাড়া বক্তারা দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা ও ছুটি বাড়ানোর উদ্যোগের কথা উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় অধিকার এবং উপাসনালয়ের সম্পত্তি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁদের বক্তব্যে চিন্ময় প্রভুর মুক্তির বিষয়টিও উঠে আসে। এ দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন তাঁরা।

ধর্মীয় শিক্ষা চর্চার প্রসার, সামাজিক সম্প্রীতি জোরদার এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Nessun commento trovato


News Card Generator