শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার..
শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার..
ছবি: সংগৃহীত
নিজস্ব অর্থায়নে বন্যা প্রতিরোধ, রাস্তা সংস্কার ও অসহায় মানুষের পাশে থাকার দাবি..

 

বায়েজীদ ইসলাম জয় 

 সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় ইউনিয়নের ধুলাউড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জয়নাল আবেদিন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। উঠান বৈঠকে শেরকোল ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন বলেন, তিনি নিজের অর্থায়নে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ করেছেন। বন্যার সময় বাঁধ নির্মাণের মাধ্যমে বিভিন্ন বাড়িঘর বন্যার পানির হাত থেকে রক্ষার চেষ্টা করেছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া ও চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্কার করেছেন এবং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়েছেন।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর আর্থিক লেনদেনের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেবেন। পাশাপাশি বিএনপির ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিতরণ নিশ্চিত করতে কাজ করবেন।

জয়নাল আবেদিন বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার বিষয়ে আলোচনা করেন।

Ingen kommentarer fundet


News Card Generator