সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ..
সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ..
ছবি: সংগৃহীত
চৌগ্রাম বাসস্ট্যান্ড ও স্কুল বাজারে গণসংযোগ, সঙ্গে ছিলেন জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা..

 

বায়েজীদ ইসলাম জয় 

, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাহ্হার কামরুল গণসংযোগ করেছেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে তাঁর প্রথম স্লোগান হিসেবে তুলে ধরেন তিনি।

গণসংযোগের অংশ হিসেবে চৌগ্রাম বাসস্ট্যান্ড বাজার ও স্কুল বাজার এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুল কাহ্হার কামরুল। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাটোর জেলা কর্মপরিষদের সদস্য আফসার আলী মাস্টার, জামায়াত নেতা আ. ব. ম. আমানুল্লাহ, সিংড়া পৌর জামায়াতের যুব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আব্দুল মন্নাফ, জামায়াতের যুবনেতা সাকিবুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

চৌগ্রাম বাসস্ট্যান্ড বাজার ও স্কুল বাজারের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাহ্হার কামরুল। এ সময় স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে প্রথম স্লোগান হিসেবে সামনে রেখে গণসংযোগের মাধ্যমে নিজের নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন আব্দুল কাহ্হার কামরুল। তাঁর এই স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে দুর্নীতিবিরোধী অবস্থানকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।


সিংড়া (নাটোর) প্রতিনিধি

Hiçbir yorum bulunamadı


News Card Generator