রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।..
রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।..
ছবি: সংগৃহীত
গত ১৫ অক্টোবর বিকালে লালমনিরহাট জেলার আদিতমারীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -১৩ অভিনব কায়দায় রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে বিশেষ কায়দায় সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যব..


লালমনিরহাট প্রতিনিধি:
গত ১৫ অক্টোবর বিকালে লালমনিরহাট জেলার আদিতমারীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -১৩ অভিনব কায়দায় রান্নাঘরে মাটির নিচে ড্রামের মধ্যে বিশেষ কায়দায় সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো  আদিতমারী থানাধীন দক্ষিন তালুকপলাশী বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: হাবিবুর রহমান (২৫) এবং গঙ্গাচড়া থানাধীন চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: জীমবাবু (১৮)।
এসআরবি-১৩, সদর কোম্পানী রংপুর এর একটিদল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ তালুকপলাশী বাওয়ারচারা গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৫) এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরের ভিতর মাটির নিচে ড্রামের ভিতর বিশেষ কায়দায় সংরক্ষিত ৩১ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে। মোঃ জীমবাবু (১৮) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে ঐ মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

没有找到评论


News Card Generator