নানা আয়োজনে কুড়িগ্রামে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
মোঃ হাসান মাহমুদ জয়
আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে উদ্যাপিত হয়েছে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় কালবেলার জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাংবাদিকেরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমানুষের কথা তুলে ধরা এবং দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক কালবেলা ইতোমধ্যে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক সংসদ সদস্য উমর ফারুখ।
এ ছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় বিভাগীয় ইউনিট সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. জহুরুল ইসলাম এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুন নাহার বিউটি, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, এবি পার্টির জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইহসান এবং এনসিপির মিডিয়া মুখপাত্র রাশেদুজ্জামান তাওহীদ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মো. ইউনুছ আলী, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফজলে এলাহী স্বপন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এম.এ আজম, এটিএন নিউজের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জাহানুর রহমান খোকন, দৈনিক আমার দেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, জিটিভির প্রতিনিধি মিজানুর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফজলুল করিম ফারাজি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দি ফিন্যান্সিয়াল পোস্ট-এর জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “দৈনিক কালবেলা বিগত দিনে গণমানুষের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পত্রিকাটির এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।”
জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু কুড়িগ্রামের বিভিন্ন সংবাদ তুলে ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”
সভাপতির বক্তব্যে কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, “কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে মানুষের পাশে থাকতে চাই। জেলার মানুষের কথা ও প্রত্যাশা সংবাদমাধ্যমে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পাশাপাশি বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কালবেলার কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা প্রতিনিধি অংশ নেন। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
#