কালিগঞ্জে মৃত ব্যক্তিদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে মৃত ব্যক্তিদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালিগঞ্জে মৃত ব্যক্তিদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ..
কালিগঞ্জে মৃত ব্যক্তিদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে মৃত ব্যক্তিদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত এবং অসুস্থ ব্যক্তিবর্গের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এতে
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অত্র অঞ্চলের যেসব নেতাকর্মী ও সাধারণ মানুষ ইন্তেকাল করেছেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে বার্ধক্য ও নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন বলেন, “আমাদের দলের এবং এলাকার যেসব প্রবীণ ও ত্যাগী নেতাকর্মী ইন্তেকাল করেছেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁদের অবদান স্মরণ করি। পাশাপাশি যাঁরা আজ অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছেন, তাঁদের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করছি। দুঃসময়ে ও সুসময়ে মানুষের পাশে থাকা এবং একে অপরের সুখে-দুঃখে ভাগীদার হওয়াই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের দোয়া ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক গোলচার হোসেন মাষ্টার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম মাস্টার, যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম বিপ্লব, ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম হাসান নয়ন, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আনাছ বিন হোসাইন এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মোড়ল। এছাড়া স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের কর্মীরা অনুষ্ঠানে শরিক হন।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে এই আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

لم يتم العثور على تعليقات


News Card Generator