শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা
শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা
ছবি: সংগৃহীত
****
শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।
 
 
শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ  জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শ্যামনগর উপজেলার জন্য স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নদীর চর বনায়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার মেরামত ও সুপেয় পানির জন্য সরকারি পুকুর সংস্কারসহ চার দফা সুপারিশ উঠে এসেছে।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লিডার্স প্রধান কার্যালয়ের জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র-০১-এ এ কর্মশালা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে বাস্তবায়িত আঞ্চলিক উদ্যোগ প্রোঅ্যাক্টের  আওতায় লিডার্স এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলাম।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। তিনি প্রকল্পের প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
 
কর্মশালায় শ্যামনগরের সকল ইউনিয়নের জলবায়ু ঝুঁকি এবং ইউনিয়নভিত্তিক সংগৃহীত তথ্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কনসালট্যান্ট আব্দুর রহমান রানা।
 
কর্মশালায় সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, সংবাদমাধ্যমকর্মী, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য এবং লিডার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা অগ্রাধিকারের ভিত্তিতে এলাকার জলবায়ুজনিত ঝুঁকি চিহ্নিত করেন এবং সেসব ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করেন।
 
আয়োজকদের সূত্রে জানা যায়, এর আগে শ্যামনগরে ঝুঁকি নিরূপণ ও ইউনিয়ন পর্যায়ে অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কর্মশালা হয়েছে। উপজেলা কর্মশালায় সেসব ফলাফল পর্যালোচনা করে ইউনিয়নগুলোর অগ্রাধিকার একত্র করা হয়। কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল প্রতিষ্ঠান, সময়সীমা, সম্ভাব্য অর্থায়ন ও মনিটরিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
 
আয়োজকেরা জানান কর্মশালার ফলাফলের ভিত্তিত্তে পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে সরকারি পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। 
ছবি - শ্যামনগরে অভিযোজন পরিকল্পনা কর্মশালা 
 
نظری یافت نشد


News Card Generator