কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১
ছবি: সংগৃহীত
****
 
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার মধ্য খলাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদ দর্জিকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে নাহিদ দর্জিকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে একটি SYMPHONY D89 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ দর্জি ও পলাতক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৪; তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
 
 
Ingen kommentarer fundet


News Card Generator