ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির আল-হাদীস বিভাগের পাঁচ শিক্ষার্থী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির আল-হাদীস বিভাগের পাঁচ শিক্ষার্থী..

A R Khalid avatar   
A R Khalid
ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির আল-হাদীস বিভাগের পাঁচ শিক্ষার্থী..
ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির আল-হাদীস বিভাগের পাঁচ শিক্ষার্থী..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন কর্তৃক প্রদত্ত অ্যাকাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতিস্বরূপ ডিন'স অ্যাওয়ার্ড পেয়েছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পাঁচজন শিক্ষার্থী। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত ডিন'স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাদের হাতে মেডেল, সার্টিফিকেট ও সম্মাননা স্বরূপ নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তাদের হাতে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ  তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে কোষাধক্ষ্য অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এছাড়া সকল অনুষদের ডিন-সহ শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে ১ম স্থান অর্জনকারী দুইজন, ২য় স্থান অর্জনকারী দুইজন ও যৌথভাবে ৩য় স্থান অর্জনকারী চারজন-সহ মোট আটজন শিক্ষার্থী ডিন'স অ্যাওয়ার্ড পেয়েছেন। এরমধ্যে কেবল আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকেই ডিন'স অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচজন শিক্ষার্থী । 

এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মোহাম্মদ আল-ফাইদ, আলি আহসান মোহাম্মদ জুবায়ের, দেলওয়ার হোসেন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান। তারা সকলেই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অনুষদভিত্তিক ফলাফলের ক্রমানুযায়ী যৌথভাবে সর্বোচ্চ সিজিপিএ-৪ নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফাইদ ও আলি আহসান মোহাম্মদ জুবায়ের। এছাড়া একই বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হোসেন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান একই সিজিপিএ নিয়ে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন।

বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর আলী বলেন, 'অন্যান্য অনুষদ থেকে থিওলজি অনুষদে ভালো ফলাফলের মূল কারণ হলো শিক্ষকদের শুরু থেকেই উৎসাহ প্রদান, সঠিক পথনির্দেশনা এবং শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই কঠোর চেষ্টা চালিয়ে যাওয়া। স্যারদের দেওয়া পরামর্শ ও নিয়ম মেনে চলার কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে পেরেছে। সকল কৃতী শিক্ষার্থীকে তিনি শুভেচ্ছা জানান।'

আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসাইন বলেন, 'আল-হাদীস বিভাগ থেকে পাঁচজন ডিনস অ্যাওয়ার্ড পাওয়ায় আমরা সকলে আনন্দিত। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অ্যাকাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতিস্বরূপ ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারে ২০১৯-২০ শিক্ষাবর্ষের আট অনুষদের মোট ৩৬ জন শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন ছাত্র ও ১১ জন ছাত্রী রয়েছেন।

没有找到评论


News Card Generator