সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিয়োগসংক্রান্ত আদেশে তাকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে দক্ষিণ রাজনগর গ্রামের
হাজী মোঃ ওয়াজ কুরুনী ও দেলোয়ারা বেগমের
ছেলে এড. মোঃ আব্দুল্লাহ আল হেলাল। রাজনৈতিক, দিকদর্শন ও চিন্তা চেতনা থেকে তিনি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক ও ত্যাগী কর্মী। এড. আব্দুল্লাহ আল হেলাল,দপ্তর সম্পাদক-কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। সদস্য সচিব-স্বেচ্ছাসেবক দল কোম্পানীগঞ্জ উপজেলা।সাবেক যুগ্ম সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল। সাবেক সহ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতি। সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা।পরিচালক শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল। যুগ্ম সাধারণ সম্পাদক সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি। আইন পেশায় দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্বে তাহার রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা ও আদালতের আইনগত কার্যক্রমে ভূমিকা রাখবেন। এপিপি (APP) হিসেবে এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল রাষ্ট্রপক্ষের আইনজীবীর দায়িত্ব পালন করবেন।এড. আব্দুল্লাহ আল হেলাল তার এ নিয়োগদানে মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় করে বলেন মাটি ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই সকলের দোয়া কামনা করি। তিনি আরও বলেন এ সাফল্যে আমি আনন্দিত, উচ্ছ্বসিত পাশাপাশি গণমানুষের আইনী সেবা দিতে পারি সে জন্য আমি সকলের দোয়া কামনা করি।
নতুন দায়িত্বে এড. আব্দুল্লাহ আল হেলাল আইন ও ন্যায় বিচারের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল..
ছবি: সংগৃহীত
לא נמצאו הערות