মুকসুদপুরে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুরে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন..
মুকসুদপুরে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা  | মুকসুদপুর, প্রতিনিধি

মুকসুদপুরে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন

 

‘মেক ইউনিটি ভিশন-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর মুকসুদপুর’ শীর্ষক বিশেষ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুকসুদপুরের এভারগ্রীন হাইওয়ে ইন-এ ইউনিটি গ্রুপের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মুকসুদপুর ও গোপালগঞ্জ অঞ্চলে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে যৌথ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সূচনা ও বিশেষ বক্তব্য দেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (করপোরেট ডিভিশন) মোঃ হাফিজুর রহমান চাতক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান সুমন। মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির।

সম্মেলনে ইউনিটি গ্রুপের চলমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক উদ্যোগ এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন, আবাসন, সম্পত্তিসংক্রান্ত সেবা, পর্যটন ও কৃষিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজমুল হাসান সুমন বলেন, “ইউনিটি গ্রুপ সবসময় পারস্পরিক আস্থা, অংশীদারত্ব ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যতের ওপর বিশ্বাস করে। মুকসুদপুর ও গোপালগঞ্জ অঞ্চলে ব্যবসার নতুন সম্ভাবনা ও যৌথ অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই আমাদের এই আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের অন্যান্য পরিচালক ও কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, উদীয়মান উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator