আফজল খান শিমুল :
দেশের পূর্বাঞ্চলীয় রেলের প্রায় দেরশত বছরের ইতিহাসে এ প্রথম একটি দ্রুতগতির ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর মহানগর ৭১২ প্রভাতি- গোধুলী এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা রেলওয়ে স্টেশনে এক জমকালো অনষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ মাহেন্দ্রক্ষণের শুভ উদ্ধোধন করেন, কসবা-আখাউড়ার জনপ্রিয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান ।
সাথে রেলওয়ের পূর্বাঞ্চলীয় উর্ধতন কর্মকর্তারা , বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ , গণমাধ্যম কর্মী , উৎসুক জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
বক্তব্যে - মুশফিকুর রহমান এমপি বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক । তাই তারা জনগণের প্রকৃত ভাষা বুঝে। কসবাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষে মহানগর এক্সপ্রেস ট্রেনটি আজ কসবায় যাত্রাবিরতি করলো এ জন্য বিশেষ অবদান রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।
এ সময় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0