মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয়… | আই নিউজ বিডি

মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Eidokでシェア
মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি
写真:提供
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বামনা শাখার কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।
 
বামনা গার্লস স্কুল প্রাঙ্গণে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা অনিয়ম-অপকর্মে জড়ালে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। নেতাকর্মীদের জনস্বার্থকে প্রাধান্য দিয়ে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি।
 
এলাকার উন্নয়ন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সড়ক, সেতু, ঘাট ও কালভার্ট নির্মাণ-সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ইনশাআল্লাহ, আগামী দুই বছরের মধ্যে বামনাকে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নকাজ শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা নষ্ট হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে মেরামত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
 
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপের পাশাপাশি মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান তিনি। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন । 

コメント 0

コメントがありません

関連記事

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 地区ニュース শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 33 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 地区ニュース কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 36 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 地区ニュース মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 39 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views