আখাউড়ায় প্রধান শিক্ষকের রাজসিক বিদায় : | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আখাউড়ায় প্রধান শিক্ষকের রাজসিক বিদায় :

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ায় প্রধান শিক্ষকের রাজসিক বিদায় :
আখাউড়ায় প্রধান শিক্ষকের রাজসিক বিদায় :
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সু-প্রাচীণ ও ১২০ বছরের পুরণো দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্রী অলোক কুমার চক্রবর্তীর বিদায়ে এ রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।..

আফজল খান শিমুল :

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতার পেশা ছেড়ে আজ এ তাঁর স্মৃতি বিজরিত পবিত্র শিক্ষাঙ্গণ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় গ্রহণ করেছেন ।
এ উপলক্ষে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এক রাজসিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মো: আরিফুল ইসলাম , উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কুমিল্লা ।

সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা তাপসী রাবেয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আখাউড়া সহকারি কমিশনার ( ভূমি) জনাব কফিল উদ্দিন মাহমুদ ,  জনাব জাহাঙ্গীর আলম , জেলা শিক্ষা অফিসার, জনাব আল মামুন , উপজেলা শিক্ষা অফিসার। একাডেমিক সুপারভাইজার আখাউড়া উপজেলা মাধ্যমিক  শিক্ষা অধিদপ্তর, কফিল উদ্দিন মাহমুদ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , জাবেদ উল ইসলামসহ  আমন্ত্রিত অতিথি , পেশাজীবী, গণমাধ্যম কর্মী, স্কুলের শিক্ষক , স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, গণমাধ্যম কর্মী , বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তত্বসহ গ্রামের লোকজন।

এ সময় তাঁর এ মহান পেশার গুণকীর্তন করেছেন উপস্থিত প্রায় সবাই স্মৃতিচারণ করতে গিয়ে বাবু শ্রী অলোক কুমার চক্রবর্তী বলেন, আমি এ অত্র এলাকার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে গিয়ে যদি কারো মনে কোন। দুঃখ বা কষ্ট দিয়ে থাকি  তবে সবার নিকট ক্ষমা প্রার্থী ।
সভাপতির বক্তব্যে , উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, আমি বিদায়ী প্রধান শিক্ষক অলোক কুমার চক্রবর্তীর সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামণা করছি।

প্রধান অতিথি জনাব আরিফুল ইসলাম বলেন, অভীজ্ঞ প্রধান শিক্ষক অলোক কুমার চক্রবর্তীর বাকি জীবন আনন্দের হোক তা প্রত্যাশা করছি।

এ সময়ে, গত ফেব্রুয়ারি মাসে এ স্কুল থেকে প্রধান শিক্ষক হিসেবে বিদায় নেয়া আমিনুল ইসলাম এর ও বিদায় সংবর্ধনা দেয়া হয়।

আর অন্যদিকে সাংবাদিক শ্রী বিশ্বজিত্‌ পাল বাবুর উদ্যোগে একটি ঘোড়ার গাড়ি এনে স্যারকে সমগ্র আখাউড়া পৌরসভায় ঘোরানো হয় আর আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে স্যারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

Nessun commento trovato


News Card Generator