শৈলকুপায় জমকালো আয়োজনে ‘খবরের কাগজ’-এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন

****
I-share sa Eidok
শৈলকুপায় জমকালো আয়োজনে ‘খবরের কাগজ’-এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন
Larawan: kuha mula sa arkibo

শৈলকুপায় জমকালো আয়োজনে ‘খবরের কাগজ’-এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন

​সুমন কুমার বিশ্বাস 
ঝিনাইদহ জেলা প্রতিনিধি 


​পাঠকপ্রিয় ও নিরপেক্ষ সংবাদের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলা জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’-এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শৈলকুপা প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ-এর সভাপতিত্বে এবং ‘খবরের কাগজ’-এর শৈলকুপা প্রতিনিধি আলমগীর অরণ্য-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা নাগরিক কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট শিল্পী ফিরোজ খান নুন।

​প্রধান অতিথির বক্তব্যে শিল্পী ফিরোজ খান নুন ‘খবরের কাগজ’ পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন:

​"স্বল্প সময়ের মধ্যে 'খবরের কাগজ' তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যের প্রতি নিষ্ঠা এবং সত্য প্রকাশে আপসহীন ভূমিকার মাধ্যমে পাঠক হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করে নিয়েছে। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত প্রয়োজনীয়। দেশ ও সমাজ গঠনে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। আমি প্রত্যাশা করি, ‘খবরের কাগজ’ বরাবরের মতোই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদের বার্তা ছড়িয়ে দেবে এবং শৈলকুপাসহ সারাদেশের উন্নয়ন ও সম্ভাবনার কথা জাতীয় দরবারে তুলে ধরবে।"


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান খান দিপু, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দীন, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি গোলাম রসুল পান্না, আইনমন্ত্রীর সাবেক পিও মাহাবুব হোসেন, শৈলকুপার সিনিয়র সাংবাদিক এম হাসান মুসা এবং শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক।

​আলোচনা সভা শেষে অতিথিরা যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির সাফল্য ও নিরবচ্ছিন্ন অগ্রগতি কামনা করেন। শুভাকাঙ্ক্ষী, স্থানীয় সুধীজন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীদের সুরের মূর্ছনায় প্রেসক্লাব মিলনায়তন এক আনন্দমুখর পরিবেশে রূপ নেয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা Balita sa Distrito শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 42 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত Balita sa Distrito বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 64 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Balita sa Distrito চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 73 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন Balita sa Distrito মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 66 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Balita sa Distrito কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 78 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে Balita sa Distrito দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 51 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Balita sa Distrito গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 61 Views