নাগরপুরে ক্লাস চলাকালে শিক্ষিকার গায়ে হাত, অভিযুক্ত শিক্ষার্থী | আই নিউজ বিডি

নাগরপুরে ক্লাস চলাকালে শিক্ষিকার গায়ে হাত, অভিযুক্ত শিক্ষার্থী

নাগরপুরে ক্লাস চলাকালে শিক্ষিকার গায়ে হাত, অভিযুক্ত শিক্ষার্থী
Eidok-এ শেয়ার
নাগরপুরে ক্লাস চলাকালে শিক্ষিকার গায়ে হাত, অভিযুক্ত শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের এক সহকারী শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর ) বাংলা ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা রিমা রানী পাল। এ ঘটনায় তিনি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো বুধবারও পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবনে শ্রেণি কার্যক্রম চলছিল। এ সময় দশম শ্রেণির ষষ্ঠ ঘণ্টায় বাংলা ক্লাস নিতে যান সহকারী শিক্ষিকা রিমা রানী পাল। ক্লাস চলাকালে ওই শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিল অতিরিক্ত কথা বলতে থাকলে শিক্ষিকা তাকে কথা বলতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রেণিকক্ষে একজন নারী শিক্ষিকার সঙ্গে এমন আচরণের অভিযোগে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য রাগবীর হোসেন বলেন, “ঘটনাটি শোনার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। সভাপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী শিক্ষিকা রিমা রানী পাল বলেন, “দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে শিক্ষার্থী ইব্রাহিম খলিল অতিরিক্ত কথা বলতে থাকলে আমি তাকে নিষেধ করি। এতে সে আমার ওপর আঘাত করে। এ ঘটনায় আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।”

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুর রহমান বলেন, “দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে আমার সহকারী শিক্ষিকা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতিকে অবহিত করেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Komentari 0

Nema komentara

povezani članci

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views