কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের ব্যাপক অভিযান, মাঠে নেমেছে উপজেলা প্রশাসন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের ব্যাপক অভিযান, মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের ব্যাপক অভিযান, মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ..
কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের ব্যাপক অভিযান, মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ..
ছবি: সংগৃহীত
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

চাঁদপুরের কচুয়ায় ডেঙ্গু মশা নিধনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের নেতৃত্বে আজ সকাল থেকে কচুয়া পৌর এলাকা, উপজেলা চত্বর, কচুয়া বাজার ও বিশ্বরোড এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, ইউএনও মহোদয় নিজে দাঁড়িয়ে থেকে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ড্রেন, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার ওষুধ ছিটানোর কাজ তদারকি করছেন।

এ বিষয়ে ইউএনও অমিত রায় বলেন, "ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। জনসাধারণকে সচেতন হতে হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটানো হবে।"

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বাজার ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন পর একজন ইউএনওকে এভাবে নিজে রাস্তায় নেমে কাজ করতে দেখলাম। এটি সত্যিই প্রশংসনীয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।

Ingen kommentarer fundet


News Card Generator