আমতলীর মুন্নি আক্তার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক  হিসেবে স্বর্ণপদক পেল। .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীর মুন্নি আক্তার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক  হিসেবে স্বর্ণপদক পেল। ..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীর মুন্নি আক্তার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক  হিসেবে স্বর্ণপদক পেল। ..
আমতলীর মুন্নি আক্তার শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক  হিসেবে স্বর্ণপদক পেল। ..
ছবি: সংগৃহীত
****

 

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৮ নং টিম লিডার মোসাঃ মুন্নি আক্তার 'শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার-২০২৬' অর্জন করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলুর হাত থেকে সম্মাননা মেডেল ও সনদ গ্রহণ করেন।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বর্ণপদক পাওয়া মোসাঃ মুন্নি আক্তার তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কার্যক্রমের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্বের সাথে পালন করে আসছে।

তিনি গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রথম সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মনির ঘরামীর সহধর্মিনী।

মোসাঃ মুন্নি আক্তার এর এ সম্মাননা তার জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় অর্জন। দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজ এবং দুর্যোগে মানুষের পাশে থাকার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি এ পদককে দেখছেন।

তিনি আরও বলেন, তার এ স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও উৎসাহিত করবে।

Nessun commento trovato


News Card Generator