আমতলীতে দুর্গাপূজা  নিরাপত্তা ব্যবস্থা জোরদার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীতে দুর্গাপূজা  নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীতে  দুর্গাপূজা  নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আমতলীতে  দুর্গাপূজা  নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ছবি: সংগৃহীত
****

 বরগুনার আমতলী উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ রাত পোহলেই   শুক্রবার থেকে শুরু শারদীয় দূর্গাপূজা ।প্রতিমা তৈরি, রং করা,সাজানো ও আলোকসজ্জার কাজ  শেষ করেছেন মৃৎশিল্পী ওআয়োজকেরা। এবার উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।২১অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। 
সরেজমিনে উপজেলার কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা যায়, তৈরির কাজ শেষ। মন্ডপ গুলোতে প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ ও শেষ। 
আয়োজকদের আশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আমতলীতে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।প্রতিমাশিল্পীরা জানান, পূজার আগে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে  পাছে তারা। প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে। তাই সীমিত বাজেটের মধ্যে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ করতে হচ্ছে। উপজেলায় ১৬টি পূজামন্ডপের মধ্যে গুলিশাখালী ইউনিয়নে চারটি, আঠারোগাছিয়া ইউনিয়নে চারটি, কুকুয়া ইউনিয়নে একটি, চাওড়া ইউনিয়নে দুটি, হলদিয়া ইউনিয়নে একটি এবং আমতলী পৌরসভায় চারটি মন্ডপ রয়েছে। আমতলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরিহর চন্দ্র দাস বলেন, এবার উপজেলায় ১৬টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 
পূজা উপলক্ষে আরতি, গীতাপাঠ ও ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়  প্রস্তুতি  নেওয়া হচ্ছে। 
আমতলী থানার অফিসার ইনচার্জ  মো ইয়াকুব হোসাইন বলেন, পূজামন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সতর্ক থাকবে। কেউ এ ধরনের ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী  অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পূজামন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

No se encontraron comentarios


News Card Generator