সিরাজগঞ্জে রেল জংশন স্থাপনের দাবিতে মতবিনিময় সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে রেল জংশন স্থাপনের দাবিতে মতবিনিময় সভা

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে রেল জংশন স্থাপনের দাবিতে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে রেল জংশন স্থাপনের দাবিতে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত
****

ঐতিহাসিক রেল শহর সিরাজগঞ্জে দ্রুত রেল জংশন স্থাপনের দীর্ঘদিনের দাবিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর (বুধবার) রেল বাঁচাও আন্দোলন এর আয়োজনে এই সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

সভায় বক্তারা বলেন, একসময়ের সমৃদ্ধ রেলওয়ে শহর সিরাজগঞ্জ আজ যোগাযোগ ব্যবস্থার দিক থেকে চরম বৈষম্যের শিকার। সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই ঐতিহ্যবাহী জনপদে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ রেল জংশন স্থাপন করতে হবে।

মতবিনিময় সভায় সাইদুর রহমান বাচ্চু জোরালো কণ্ঠে বলেন, সিরাজগঞ্জ দেশের অন্যতম প্রধান ও প্রাচীন একটি বাণিজ্যিক ও রাজনৈতিক জনপদ হওয়া সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দীর্ঘকাল ধরে অবহেলিত। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চল রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ আজ সিরাজগঞ্জবাসী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সিরাজগঞ্জের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থার স্বার্থে এখানে একটি আধুনিক রেল জংশন স্থাপন সময়ের দাবি।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিরাজগঞ্জের মানুষের এই প্রাণের দাবিকে আর উপেক্ষা করার সুযোগ নেই। জেলাবাসীর ন্যায্য অধিকার আদায়ে তিনি সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সিরাজগঞ্জবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

コメントがありません


News Card Generator