সিরাজগঞ্জ জেলা পুলিশে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জ জেলা পুলিশে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জ জেলা পুলিশে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত..
সিরাজগঞ্জ জেলা পুলিশে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ, শারীরিক ফিটনেস, চাকরির খতিয়ান পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং সাক্ষাৎকার গ্রহণ করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু উপস্থিত পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, পদোন্নতি পরীক্ষার প্রতিটি ধাপে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হচ্ছে। শুধুমাত্র যারা কর্মদক্ষতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং যোগ্যতার পরিচয় দেবেন, তারাই পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

তিনি বলেন, পুলিশ বাহিনীর মূল ভিত্তি হলো শৃঙ্খলা। মাঠপর্যায়ে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও বেশি দায়িত্বশীল ও সদাচারী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি পুলিশ সদস্যদের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনে বাংলাদেশ পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে এবং পদোন্নতিপ্রাপ্তদের এই জনবান্ধব ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে হবে।

পরীক্ষা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতায় নির্ধারিত বিধি-বিধান, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এবং সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষাটি সম্পন্ন হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

コメントがありません


News Card Generator