কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সহায়তা বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সহায়তা বিতরণ..

Riyajul  Ahmed Raju avatar   
Riyajul Ahmed Raju
কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সহায়তা বিতরণ..
কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সহায়তা বিতরণ..
ছবি: সংগৃহীত
****

কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সহায়তা বিতরণ

 

 রিয়াজুল আহমেদ রাজু মাল্টিমিডিয়া রিপোর্টার গাজীপুর 

কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সহায়তা বিতরণশারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জিআর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি-কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় ও উৎসবমুখর করে তুলতে গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলা, পৌরসভা এবং কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

বুধবার, ১৪ অক্টোবর, কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং স্থানীয় বিএনপি পরিবারের প্রতিনিধিরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে জিআর চাল, আর্থিক সহায়তা এবং শাড়ি-কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন এবং কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন।

এ সময় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজনে ছিল কালিয়াকৈর উপজেলা প্রশাসন এবং কালিয়াকৈর উপজেলা, পৌরসভা ও কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানা শাখার বিএনপি পরিবার।

No comments found


News Card Generator