ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী ময়না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন, ময়না ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান। পরে নবগঠিত কমিটির সভাপতি এস এম ওবায়দুর রহমান বিদ্যোৎসাহী মহিলা মুন্নি পারভীন, সহ সভাপতি সাজেদুল ইসলাম বকুল, সদস্য আনিস উর রহমান, সদস্য শিউলি বিশ্বাস, সদস্য শাহনাজ বেগম ও অন্যান্য সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা, গুণগত শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ময়না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ময়না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
Комментариев нет