নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি লাভলু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি লাভলু..

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি লাভলু..
নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি লাভলু..
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু। বুধবার সকালে ভারড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধ..





টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য সংগ্রহ  কার্যক্রমের শুভ উদ্বোধন করেনছেন টাঙ্গাইল -৬ (নাগরপুর দেলদুয়ার)  আসনের জাতীয়  সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু এমপি মহোদয় ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ভারড়া ইউনিয়ন পরিষদ হল রুমে  নাগরপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  লিখন বনিক এ-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি লাভলু বলেন, ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমে সুপার ভাইজার,  গণনাকারীর উদ্দেশ্য বলেন,  কোনো স্বজন প্রীতি করা যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দুস্থ অসহায়  মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এর ব্যাবস্থা করেছেন তাই এটা যেন শুধু মাত্র অসহায় মহিলারা পায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক হাবিবুর রহমান হবি, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত  আহবায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা প্রমুখ।

Nema komentara


News Card Generator