শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন..
শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন..
ছবি: সংগৃহীত
****
শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন
 
শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ শিশুদের নেতৃত্বের দক্ষতা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও ফলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর)  সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও ফলের চারা রোপণ কর্মসূচি করা হয়।
 
ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে শিশুদের সচেতন করা হয়। একই সঙ্গে ফলের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র মণ্ডল, একশনএইড বাংলাদেশের এলআরপি-৫৪-এর চাইল্ড স্পন্সরশিপ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,ছাত্রীবৃন্দ।
 
সচেতনতামূলক ক্যাম্পেইনে বক্তারা  শিশুদের সক্রিয় অংশগ্রহণে  এ ধরনের কর্মসূচিতে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
 
ছবি - শ্যামনগরে শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন
 
لم يتم العثور على تعليقات


News Card Generator