মধুখালীতে গ্রাহকের মৃত্যুদাবির ২ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করল বেঙ্গল ইসলামী লাইফ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মধুখালীতে গ্রাহকের মৃত্যুদাবির ২ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করল বেঙ্গল ইসলামী লাইফ..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
মধুখালীতে গ্রাহকের মৃত্যুদাবির ২ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করল বেঙ্গল ইসলামী লাইফ..
মধুখালীতে গ্রাহকের মৃত্যুদাবির ২ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করল বেঙ্গল ইসলামী লাইফ..
ছবি: সংগৃহীত
****


মানিক শিকদার, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে এক বীমাগ্রহীতার মৃত্যুর পর তাঁর পরিবারের হাতে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুরিয়া মৎস্য আড়ৎ মাঠে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।
কোম্পানি সূত্রে জানা যায়, উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গাজীখালী গ্রামের রনি শেখ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে একটি ডিপিএস পলিসি চালু করেছিলেন। মাত্র ১১ মাসে তিনি কিস্তি বাবদ মোট ৩৩ হাজার ৩৩ টাকা জমা দেন। কিন্তু পলিসিতে টাকা জমা দেওয়ার পরপরই তাঁর অকালমৃত্যু হয়।
পরে বীমাগ্রহীতার মৃত্যুর পর কোম্পানির পক্ষ থেকে তাঁর মনোনীত নমিনি বারিক শেখের অনুকূলে জমাকৃত অর্থ ও লভ্যাংশসহ মোট ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে মরহুম রনি শেখের বাবা উপস্থিত থেকে চেকটি গ্রহণ করেন।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী উপজেলা সেলস ম্যানেজার ও ইনচার্জ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি ও এলিগেন্ট প্রজেক্ট হেড মো. জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিগেন্ট প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট হেড মো. সুলতান হোসেন খান, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী (ইরান) এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোয়ালমারী, ফরিদপুরের আরএসএম ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
এ ছাড়া আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও ফরিদুল ইসলাম ফুরাদ, আসাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মণ্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মৃত্যুদাবির চেক হস্তান্তরের এ আয়োজনের মাধ্যমে বীমাগ্রহীতার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি গ্রাহকসেবায় কোম্পানির প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator