বরিশাল জেলার বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের জীবডলন এলাকায় হামলা, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন হাওলাদার বানারীপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ অক্টোবর (শনিবার) রাত ১২:০০ টার দিকে জীবডলন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিলন হাওলাদার জানান, বিশেষ প্রয়োজনে তিনি বানারীপাড়া উপজেলার আউয়ার গ্রামের মোস্তফা কামালকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানান। তবে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চলায় ও হেনস্তা করার চেষ্টা করে। পরবর্তীতে তাদের দুজনকে মারধর করে নগদ ৪ লাখ টাকা এবং একটি সোনার আংটি ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
ঘটনার পর কোনো উপায় না পেয়ে মিলন হাওলাদার জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং নিরাপত্তার ব্যবস্থা নেয়। এ বিষয়ে ভুক্তভোগী মিলন হাওলাদার বাদী হয়ে বরিশাল বন্দর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিজের বাড়ি বরিশাল সদর উপজেলায় হওয়া সত্ত্বেও বানারীপাড়ায় সংবাদ সম্মেলন করার কারণ হিসেবে তিনি জানান, একটি স্বার্থান্বেষী মহল তার বন্ধু মোস্তফা কামালের পরিবারের সম্মানহানি করতে অপচেষ্টা চালাচ্ছে। বন্ধুত্বের জায়গা থেকে এবং সত্য তুলে ধরতেই তিনি বানারীপাড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন—মিলন হাওলাদারের বাড়িরই মো: উজ্জ্বল হাওলাদার , চুন্নু হাওলাদার, নান্টু হাওলাদার, মো: সোহেল , শাহনাজ পারভীন, সাথী বেগম এবং রিনা বেগম ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী মিলন হাওলাদার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে যেন প্রতিপক্ষরা তাদের পরিবারের কোনো ক্ষতি বা সম্মানহানি করতে না পারে, সেজন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।
ফায়ার ফাইটার মোস্তফা লাঞ্চিত, মব সৃষ্টি করে হামলা ও লাখ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
সম্পরকিত প্রবন্ধ
অপরাধ
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড়
70 ভিউ
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0