রায়পুরায় মা'দ'ক'বি'রো'ধী অভিযান, ২৫০ গ্রাম গাঁ'জা'স'হ গ্রে'প্তা'র ৫.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রায়পুরায় মা'দ'ক'বি'রো'ধী অভিযান, ২৫০ গ্রাম গাঁ'জা'স'হ গ্রে'প্তা'র ৫..

Ratna Begum avatar   
Ratna Begum
রায়পুরায় মা'দ'ক'বি'রো'ধী অভিযান, ২৫০ গ্রাম গাঁ'জা'স'হ গ্রে'প্তা'র ৫..
রায়পুরায় মা'দ'ক'বি'রো'ধী অভিযান, ২৫০ গ্রাম গাঁ'জা'স'হ গ্রে'প্তা'র ৫..
ছবি: সংগৃহীত
রায়পুরায় মা'দ'ক'বি'রো'ধী অভিযান, ২৫০ গ্রাম গাঁ'জা'স'হ গ্রে'প্তা'র ৫..

রিপোর্ট: রত্না বেগম

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রায়পুরা উপজেলার ফাতেহা আলী শাহর মাজারের উত্তর পাশে একটি কলাবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে পাঁচজনের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় পাঁচটি মোবাইল কোর্ট মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রায়পুরা উপজেলার শ্রীনিধী এলাকার মো. আকরাম হোসেন (৪০), জাহাঙ্গীরনগর এলাকার অলযাত আলী (৬০), বরিশালের বানারীপাড়া উপজেলার ডাবেরকুল এলাকার মো. বাদল মল্লিক (৩৬), রায়পুরার গকুলনগর এলাকার মো. রুবেল (২৭) এবং বরিকান্দি এলাকার মো. মইন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator