নরসিংদীতে ১০০ গ্রাম গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র, কা'রা'দ'ণ্ড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নরসিংদীতে ১০০ গ্রাম গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র, কা'রা'দ'ণ্ড..

Ratna Begum avatar   
Ratna Begum
নরসিংদীতে ১০০ গ্রাম গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র, কা'রা'দ'ণ্ড..
নরসিংদীতে ১০০ গ্রাম গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র, কা'রা'দ'ণ্ড..
ছবি: সংগৃহীত
নরসিংদীতে ১০০ গ্রাম গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র, কা'রা'দ'ণ্ড

রিপোর্ট: রত্না বেগম

নরসিংদী শহরের বিলাসদী বালুরমাঠ এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহিদ হোসেন জুনায়েদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নরসিংদী মডেল থানাধীন বিলাসদী বালুরমাঠ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালেদ হোসেন শিমুল। অভিযানে জাহিদ হোসেন জুনায়েদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকসংক্রান্ত অপরাধে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায় একটি মোবাইল কোর্ট মামলা করা হয়েছে।

গ্রেপ্তার জাহিদ হোসেন জুনায়েদ নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সাদিক মিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এ তথ্য জানিয়েছেন।

نظری یافت نشد


News Card Generator