সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত..
সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
অভিজ্ঞতার কথা শোনা হোক: বাস্বত কন্ঠস্বর, বাস্তব পরিবর্তন' এই স্লোগানকে সামনে রেখে 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

অভিজ্ঞতার কথা শোনা হোক: বাস্বত কন্ঠস্বর, বাস্তব পরিবর্তন' এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর'২৬) 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চোধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাইদুর রহমান প্রমুখ। 
 
অনুষ্ঠানে অন্তর্ভূক্তিমুলক মানসিক স্বাস্থ্য সেবার গুরুত্ব ও সম্মিলিত করনীয় বিষয় নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার নাজমুন ইসলাম। অনুষ্ঠানে পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি সবসময় উপেক্ষিত থাকে। কিন্তু এটি শারীরিক রোগের থেকেও গুরুত্বপূর্ণ। 
 
গত চার বছর ধরে সুইজারল্যান্ড দুতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল ও অগ্রগতি সংস্থা সাতক্ষীরা জেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator