মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় আলতামিরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রেণিভিত্তিক মেধা মূল্যায়ন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলতামিরা স্কুলের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষিকা তিশা রানী শীল বৃষ্টির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী রেজাউল করিম সেলিম, আলতামিরা স্কুলের শিক্ষা উপদেষ্টা অজিত কুমার কর ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছালামত হোসেন সেলিম, আলতামিরা স্কুলের সভাপতি দিলীপ রায়, সহ-সভাপতি রমেশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।