বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার..
বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার..
ছবি: সংগৃহীত
****

 আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় মো. তসলিম মোল্লার বাড়ির সামনে পাকা সড়কের উপর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের  কালীবাড়ি এলাকার বাসিন্দা মো. আলম ফকির (৪২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর-পশ্চিম চালিতাবুনিয়া এলাকার মো. ননী খলিফা (৪০)।
থানা সূত্রে জানা গেছে, আমতলী থানার এসআই (নির¯¿)মো. শওকত হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

نظری یافت نشد


News Card Generator