কচুয়ায় বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত।।
মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে
শাহাদাত হোসেন মুন্সী, (কচুয়া) চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় কচুয়া বিশ্বরোড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি ও পৌরসভা পুলিশিং কমিটির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার এবং কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পৌরসভা পুলিশিং কমিটির সেলিম পাটোয়ারীর।
এ ছাড়া সমাবেশে বিলাল প্রধান, শাহ আলম মোল্লা,শ্রমিক নেতা গিয়াস উদ্দীন, মিজান, নুরুল ইসলাম, মনজুর হোসেন, আবুল কালাম আজাদ ও ইমাম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ছিলেন।আয়োজকদের প্রত্যাশা, এ সমাবেশের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
মাধক মুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে সমাবেশের আয়োজন করে কচুয়া পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
সমাবেশে উপস্থিত জনসাধারণের একাংশ আলোচনা করতে থাকে মাদকবিরোধী সমাবেশে উপস্থিত আছে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীরা।
কচুয়ায় বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত।। মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কচুয়ায় বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত।। মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান..
ছবি: সংগৃহীত
মাধক মুক্ত সমাজ গঠনে ..
没有找到评论