দুর্যোগে প্রাক-প্রস্তুতিই কমাবে ক্ষয় ক্ষতি: পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস ও সচেতনতামূলক মহড়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্যোগে প্রাক-প্রস্তুতিই কমাবে ক্ষয় ক্ষতি: পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস ও সচেতনতামূলক মহড়া..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
দুর্যোগে প্রাক-প্রস্তুতিই কমাবে ক্ষয় ক্ষতি: পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস ও সচেতনতামূলক মহড়া..
দুর্যোগে প্রাক-প্রস্তুতিই কমাবে ক্ষয় ক্ষতি: পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস ও সচেতনতামূলক মহড়া..
ছবি: সংগৃহীত
দুর্যোগে প্রাক-প্রস্তুতিই কমাবে ক্ষয় ক্ষতি: পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস ও সচেতনতামূলক মহড়া..

দুর্যোগে প্রাক-প্রস্তুতিই কমাবে ক্ষয় ক্ষতি: পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস ও সচেতনতামূলক মহড়া

মোঃ আসাদুজ্জামান

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :

"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক বিশেষ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন মো. গোলাম রব্বানী সরদার। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শাহ মাহমুদ  ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিফুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় পারিবারিক ও স্থানীয় পর্যায়ের পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। সঠিক সচেতনতা ও প্রাক-প্রস্তুতিই আকস্মিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনতে পারে। প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ধীরস্থিরভাবে নিরাপদ স্থানে সরে যাওয়া এবং উদ্ধারকাজের প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে পীরগঞ্জ ফায়ার সার্ভিস দলের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি বাস্তবভিত্তিক বিশেষ মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং অগ্নিকাণ্ডের সময় কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল সরাসরি প্রদর্শন করা হয়।
উক্ত আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা দুর্যোগের ঝুঁকি কমাতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও প্রস্তুতিমূলক মহড়া অব্যাহত রাখার জোর দাবি জানান।

Nenhum comentário encontrado


News Card Generator