নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে… | আই নিউজ বিডি

নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে এসআরবি

টাঙ্গাইলের নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি সাজেদুল মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর বাবা-মা।..
Eidok-এ শেয়ার
নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে এসআরবি
ছবি: সংগৃহীত






  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার  মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের ৬ বছরের শিশু ধর্ষক গ্রেফতার করেছে টাঙ্গাইল এসআরবি।

ধর্ষণের ঘটনায় বিজ্ঞ আদালতে ৬ অক্টোবর অভিযুক্ত গৃহশিক্ষক সাজেদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা। মামলার প্রেক্ষিতে ধর্ষক সাজেদুলকে গ্রেফতার করেছেন এসআরবি টাঙ্গাইল।

গত ২৪ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে যায় শিশুটি। বিকেল আনুমানিক ৪টায় উপজেলার সুদামপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. সাজেদুলের বসতবাড়িতে জোরপূর্বক ৬ বছরের শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে তার মা'কে ঘটনাটি জানালে, পরিবার প্রথমে তাকে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসা শেষে ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, টাঙ্গাইলে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে নাগরপুর থানায় গত ৬ অক্টোবর তারিখে ৬ নং ক্রমিকে, ৯(১), ধারায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ রুজু হয় টাঙ্গাইলের নারী ও শিশু আদালতে। ঘটনার পর থেকেই সাজেদুল আত্মগোপনে ছিল।

সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ছায়াতদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে গত ১১ অক্টোবর ২০২৬খ্রি. সন্ধ্যা অনুমানিক ৬টায় এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পের সহায়তায় জিএমপি, গাজীপুর সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকার অভিযান পরিচালনা করে এ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি সাজেদুল মিয়া (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি এর অধিনায়কের পক্ষে আজ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক আজ এক প্রেস রিলিজে এসব বিষয় জানান।

এই ঘটনায় ভুক্তভোগীর পিতা-মাতা ধর্ষকের ফাঁশি দাবি করেছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Nouvelles du district বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 53 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Nouvelles du district প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 53 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Nouvelles du district মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Nouvelles du district রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Nouvelles du district খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Nouvelles du district রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views