টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের ৬ বছরের শিশু ধর্ষক গ্রেফতার করেছে টাঙ্গাইল এসআরবি।
ধর্ষণের ঘটনায় বিজ্ঞ আদালতে ৬ অক্টোবর অভিযুক্ত গৃহশিক্ষক সাজেদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা। মামলার প্রেক্ষিতে ধর্ষক সাজেদুলকে গ্রেফতার করেছেন এসআরবি টাঙ্গাইল।
গত ২৪ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে যায় শিশুটি। বিকেল আনুমানিক ৪টায় উপজেলার সুদামপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. সাজেদুলের বসতবাড়িতে জোরপূর্বক ৬ বছরের শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে তার মা'কে ঘটনাটি জানালে, পরিবার প্রথমে তাকে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসা শেষে ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, টাঙ্গাইলে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে নাগরপুর থানায় গত ৬ অক্টোবর তারিখে ৬ নং ক্রমিকে, ৯(১), ধারায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ রুজু হয় টাঙ্গাইলের নারী ও শিশু আদালতে। ঘটনার পর থেকেই সাজেদুল আত্মগোপনে ছিল।
সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ছায়াতদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে গত ১১ অক্টোবর ২০২৬খ্রি. সন্ধ্যা অনুমানিক ৬টায় এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পের সহায়তায় জিএমপি, গাজীপুর সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকার অভিযান পরিচালনা করে এ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি সাজেদুল মিয়া (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি এর অধিনায়কের পক্ষে আজ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক আজ এক প্রেস রিলিজে এসব বিষয় জানান।
এই ঘটনায় ভুক্তভোগীর পিতা-মাতা ধর্ষকের ফাঁশি দাবি করেছে।
নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে এসআরবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
নাগরপুরে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে এসআরবি..
ছবি: সংগৃহীত
Nessun commento trovato