সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ইউএনওর ১০ হাজার টাকা সহায়তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ইউএনওর ১০ হাজার টাকা সহায়তা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ইউএনওর ১০ হাজার টাকা সহায়তা..
সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ইউএনওর ১০ হাজার টাকা সহায়তা..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুরের গৃহকর্মী রেহেনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউএনওর কার্যালয়ে রেহেনার হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।
রেহেনা তাঁর নির্যাতনের ঘটনা, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটের কথা তুলে ধরে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সহায়তা পেয়ে রেহেনা বলেন, “ইউএনও স্যারের এই সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। আমি অনেক ঋণগ্রস্ত, এই টাকা আমার অনেক কাজে আসবে।”
ইউএনও মেহেদী হাসান বলেন, রেহেনার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাঁর পাশে রয়েছে। তাঁর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator