সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ইউএনওর ১০ হাজার টাকা সহায়তা | আই নিউজ বিডি

সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ইউএনওর ১০ হাজার টাকা সহায়তা

****
Eidok-এ শেয়ার
সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ইউএনওর ১০ হাজার টাকা সহায়তা
ছবি: সংগৃহীত

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুরের গৃহকর্মী রেহেনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউএনওর কার্যালয়ে রেহেনার হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।
রেহেনা তাঁর নির্যাতনের ঘটনা, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটের কথা তুলে ধরে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সহায়তা পেয়ে রেহেনা বলেন, “ইউএনও স্যারের এই সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। আমি অনেক ঋণগ্রস্ত, এই টাকা আমার অনেক কাজে আসবে।”
ইউএনও মেহেদী হাসান বলেন, রেহেনার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাঁর পাশে রয়েছে। তাঁর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত জেলার খবর ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 4 ভিউ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলার খবর গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 8 ভিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ জেলার খবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 9 ভিউ অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল জেলার খবর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 12 ভিউ চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান জেলার খবর চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 28 ভিউ শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! জেলার খবর শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! 33 ভিউ যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা জেলার খবর যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা 80 ভিউ