ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ১ নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করার প্রত্যাশা নিয়ে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চান মো. সুলতান উদ্দিন।
নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা, সামাজিক বৈষম্য দূর করা এবং মাদক নির্মূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সুলতান উদ্দিনের ভাষ্য, একটি সুখী-সুন্দর সমাজ গড়তে হলে সবার আগে তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। সে লক্ষ্যেই ৯ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।
ভোটারদের সঙ্গে মতবিনিময়
নিজের সম্ভাব্য প্রার্থিতাকে সামনে রেখে এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা, গ্রামের মোড়, চায়ের দোকান ও রাস্তাঘাটে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন সুলতান উদ্দিন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি এলাকার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং তরুণদের সঙ্গে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
তাঁর প্রত্যাশা, এলাকার মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে ৯ নং ওয়ার্ডকে একটি উন্নত ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে পারবেন।
শিক্ষা, স্বাস্থ্য ও মাদক নির্মূলে কাজ করার প্রত্যয়
এক সাক্ষাতে মেম্বার পদপ্রার্থী মোঃ সুলতান উদ্দিন বলেন, “আমি ৯ নং ওয়ার্ডকে সামনে এগিয়ে নিতে চাই। একটি সুশিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে সবার দোয়া ও সমর্থন চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে আমি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, সামাজিক সমস্যা সমাধান এবং মাদক নির্মূলে কাজ করার চেষ্টা করবো। এলাকার মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে জানান তিনি।
স্থানীয় সরকার পর্যায়ে একজন জনপ্রতিনিধি এলাকার মানুষের সমস্যা তুলে ধরা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মোঃ সুলতান উদ্দিন ।
এ কারণে আসন্ন নির্বাচনে সুলতান উদ্দিন এর পরিকল্পনা, যোগ্যতা ও জনসেবার অঙ্গীকার ভোটারদের কাছে গুরুত্ব পেয়েছে ।