নরসিংদীতে পি/স্ত/ল-গু/লি/স/হ যুবক গ্রে/প্তা/র, রয়েছে তিন মা/ম/লা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নরসিংদীতে পি/স্ত/ল-গু/লি/স/হ যুবক গ্রে/প্তা/র, রয়েছে তিন মা/ম/লা..

Ratna Begum avatar   
Ratna Begum
নরসিংদীতে পি/স্ত/ল-গু/লি/স/হ যুবক গ্রে/প্তা/র, রয়েছে তিন মা/ম/লা..
নরসিংদীতে পি/স্ত/ল-গু/লি/স/হ যুবক গ্রে/প্তা/র, রয়েছে তিন মা/ম/লা..
ছবি: সংগৃহীত
নরসিংদীতে পি/স্ত/ল-গু/লি/স/হ যুবক গ্রে/প্তা/র, রয়েছে তিন মা/ম/লা

রিপোর্ট: রত্না বেগম 

নরসিংদী শহরে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ মো. শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার সাখুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাখাওয়াত হোসেন সাখু নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ।

তিনি জানান, রোববার রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. সাদেকের নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দত্তপাড়া এলাকা থেকে সাখুকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাখুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Geen reacties gevonden


News Card Generator