দুর্গাপূজার নিরাপত্তায় সীতাকুণ্ডে প্রশাসনের তৎপরতা, মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজার নিরাপত্তায় সীতাকুণ্ডে প্রশাসনের তৎপরতা, মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
দুর্গাপূজার নিরাপত্তায় সীতাকুণ্ডে প্রশাসনের তৎপরতা, মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক..
দুর্গাপূজার নিরাপত্তায় সীতাকুণ্ডে প্রশাসনের তৎপরতা, মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক..
ছবি: সংগৃহীত
দুর্গাপূজার নিরাপত্তায় সীতাকুণ্ডে প্রশাসনের তৎপরতা, মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক..

দুর্গাপূজার নিরাপত্তায় সীতাকুণ্ডে প্রশাসনের তৎপরতা, মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

এম জমশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সোমবার (১২ অক্টোবর) সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে সীতাকুণ্ড, উপকূলীয় অঞ্চল এবং সীতাকুণ্ড-মিরসরাই-সন্দ্বীপ সার্কেলের জন্য গঠিত তদারকি দলের কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর যুবদল নেতা জিয়াউদ্দিন, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ কমিটির কর্মকর্তারা।
মণ্ডপ পরিদর্শনকালে মো. কামরুজ্জামান বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পূজাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদারের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপ ও আশপাশের এলাকায় মাদক নিষিদ্ধ রাখা এবং প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পূজা উৎসবমুখর, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার দায়িত্ব সরকারের পাশাপাশি সবার। এ জন্য পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে সীতাকুণ্ডে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা যায়।

No se encontraron comentarios


News Card Generator