মাধবপুরে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা
মাধবপুরে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম উপস্থিত ছিলেন।

অভিযানকালে বর ও কনের জন্মনিবন্ধন সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা। পরে বরের বাবা উপস্থিত না থাকায় তাঁর চাচাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বর ও কনের অভিভাবকদের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিয়ের আয়োজন না করার লিখিত মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Комментариев нет


News Card Generator