বরগুনার আমতলী উপজেলার হলদিয়া বাজারের কাঠের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর পাটাতনের বিভিন্ন স্থানে তক্তা ভেঙে গেছে এবং কোথাও কোথাও ফাঁকা সৃষ্টি হয়েছে। এতে সেতু দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পারাপার হতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সেতুটির কাঠের পাটাতন অনেক জায়গায় নড়বড়ে ও ক্ষতিগ্রস্ত। কয়েকটি তক্তার মধ্যে ফাঁকা থাকায় অসতর্কভাবে চলাচল করলে পা আটকে যাওয়া কিংবা নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও ভার বহনকারী মানুষের জন্য সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা ঘটার আগেই সেতুটির ক্ষতিগ্রস্ত পাটাতন মেরামত করে চলাচলের উপযোগী করা হোক।