কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা..

Riyajul  Ahmed Raju avatar   
Riyajul Ahmed Raju
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা..
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
****

কালিয়াকৈরে  দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

 

রিয়াজুল আহমেদ রাজু কালিয়াকৈর (গাজীপুর) 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়।

 

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator