সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা..
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা..
ছবি: সংগৃহীত
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সিরাজগঞ্জে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।..

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সিরাজগঞ্জে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মামুন খান এবং জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যথাযথ যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহে কোনো ধরনের ভুল বা অসংগতি থাকলে উপযুক্ত পরিবার চিহ্নিতকরণে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি। প্রকৃত তথ্যের ভিত্তিতে উপকারভোগী পরিবার চিহ্নিত করা গেলে কার্যক্রমটি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এ সময় সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা, তথ্য প্রদানে তাঁদের সহযোগিতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সঠিক তথ্য সংগ্রহ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সামাজিক সুরক্ষা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন সহজ হবে।

Комментариев нет


News Card Generator