খানসামায় কন্যাশিশু দিবসে র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খানসামায় কন্যাশিশু দিবসে র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা..

Azizar Rahman avatar   
Azizar Rahman
খানসামায় কন্যাশিশু দিবসে র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা..
খানসামায় কন্যাশিশু দিবসে র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।..
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা. জান্নাতুন নেসার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা জোসনা আরা বেগম।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক সামসুজ্জামান বুলু সরকার ও মোফাজ্জল হোসেন মোফা, ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহরাজুল আলম সুফি এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান।
 
এর আগে কন্যাশিশুদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় কন্যাশিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
 
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
Geen reacties gevonden


News Card Generator