জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ছবি: সংগৃহীত
****

জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল ক্ষেতলাল উপজেলার সাহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্ষেতলাল থেকে মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন মিতুর। এ সময় সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতুল মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

コメントがありません


News Card Generator