সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার ৭.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার ৭..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার ৭..
সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার ৭..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জে মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে জেলার কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার নাজমুল আকন্দ (১৯), পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২২), হাট সারোটিয়া এলাকার মিরাজ মোল্লা (১৮), পূর্ব মোহনপুর এলাকার রাকিব শেখ (১৮), মুলিবাড়ী এলাকার শরিফুল ইসলাম (১৮) ও সয়াধানগড়া এলাকার নাহিদ (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাটের পলাশডাঙ্গা স্মৃতিসৌধ-সংলগ্ন এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। তাঁরা সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মী বলে সন্দেহ পুলিশের। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। তাঁদের কয়েকজন পাশের তালুকদার বাজার এলাকায় চলে গেলে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশে দেন। পরে রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা পলাশডাঙ্গা স্মৃতিসৌধের সামনে মিছিল করার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে রোববার বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

Nema komentara


News Card Generator